আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০০

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মহম্মদপুরের চাপাতলায় একসঙ্গে গোসলে নেমে ৩ কন্যা শিশুর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এক সঙ্গে খালের পানিতে গোসল করতে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুর ১ টার দিকে তারা বাড়ির পাশে গভীর খালের পানিতে গোসল করতে নামে। কিন্তু দুপুর ২টার দিকে তাদেরকে বাড়িতে ফিরতে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। এ সময় পানিতে গোসল করতে নামার খবর পেয়ে স্থানীয়রা খালের মধ্যে তল্লাশি চালায়। পরে খালের পানিতে ডুবন্ত তিনটি শিশুর মরদেহ একে একে উদ্ধার হয়। এ ঘটনার পর তাদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নিহত ওই তিন শিশু হচ্ছে, চাপাতলা গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তানহা, আনারুল ইসলামের মেয়ে তারিন এবং সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া।

চাপাতলা গ্রামের একই পাড়ার ওই তিন শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়স্বজন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান জানান, একই সঙ্গে তিনটি মেয়ে শিশুর মৃত্যুর ঘটনা নিছক দূর্ঘটনা কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology