আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা প্রশাসনের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সকাল ৮টায় মাগুরা কালেক্টরেট প্রাঙ্গন থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভায়না মোড়, আতর আলী রোড, চৌরঙ্গী মোড় ঘুরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মাগুরা টাউন হল ক্লাব, সুরসপ্তক, মাগুরা সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।

পরে শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসন আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

মেলায় নানা রকম হস্তশিল্প, পিঠাপুলি, লোকজ সংস্কৃতি ও সংগীতের আয়োজন উপভোগ করেন হাজারো মানুষ।

জেলার অন্যান্য উপজেলাতেও নানা উৎসবের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology