আজ, বুধবার | ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা


মাগুরা প্রতিদিন: মাগুরা–২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং মাগুরা–১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মোটরগাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা থেকে মাগুরায় ফেরার পথে ফরিদপুরের সীমান্তবর্তী কামারখালী গড়াই সেতু এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাঁদের স্বাগত জানান। পরে মাগুরা সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দিয়ে সংস্কৃতিমন্ত্রী ও সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে দেশে নানা ধরনের অপরাধ ও অপকর্ম সংঘটিত হয়েছে। বিএনপির বহু নেতা-কর্মী শত শত মামলায় আসামি হয়ে কারাভোগ করেছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং দীর্ঘ ১৮ বছর ধরে দলটি ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।

জুলাই–আগস্টের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, এই বিপ্লবী অভ্যুত্থান হঠাৎ করে ঘটেনি; এর পেছনে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও গভীর রাজনৈতিক প্রেক্ষাপট, যা অনুধাবন করা জরুরি।

চাঁদাবাজি ও মাদক কারবার প্রসঙ্গে সংস্কৃতিমন্ত্রী বলেন, অনেকে অপরাধ করে বিএনপির নাম ব্যবহার করে, আবার কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলেও তারা প্রকৃত অর্থে দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে অপরাধ যে-ই করুক—সে যে দল বা পেশারই হোক না কেন, এমনকি সরকারি কর্মচারী হলেও আইনের বাইরে কেউ নয়। প্রত্যেক অপরাধীর বিচার আইন অনুযায়ীই হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology