মাগুরা প্রতিদিন: দ্বিতীয়বার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাগুরায় আগমন উপলক্ষে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে শ্রীপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি মনোয়ার হোসেন খান।
এর আগে ওয়াপদা বাজারে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং মোটরসাইকেল শোভাযাত্রা করে অনুষ্ঠানস্থলে নেওয়া হয়।
সংবর্ধনার জবাবে নেওয়াজ হালিমা আরলী বলেন, মাগুরার মানুষের ভালোবাসা তার জীবনের বড় প্রাপ্তি এবং এ ভালোবাসা উন্নয়ন কর্মকাণ্ডে প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল ইসলাম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহবায়ক রুমানুর রহমান বিপ্লব, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।