আজ, সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা ড. ইউনুস সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট মাগুরার রাউতড়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক যুবক গ্রেফতার মাগুরার শ্রীপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীকে সংবর্ধনা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেন্টু খানের ইন্তেকাল ইউনূসের দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে ঢাবিতে মশাল মিছিল শ্রীপুরে রাতভর তাণ্ডব: ৭২ জনের বিরুদ্ধে মামলা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার আমতৈল গ্রামে রাতভর তাণ্ডব-আটক লিপটন, ছাড়িয়ে নিতে রাজনৈতিক দৌড়ঝাপ শ্রীপুরের আমতৈল নহাটায় সামাজিক দলাদলি নিয়ে রাতভর তাণ্ডব মুক্তিযোদ্ধা সংগঠক আকবর হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী 

মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর মন্ডল ওই গ্রামের আজাহার মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাশালিয়া গ্রামে সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তার নিয়ে আকবর মন্ডলের সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সকালে নিজ কৃষিজমিতে কাজ করতে গেলে আকবর মন্ডলের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় কৃষক ও স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তনিতা বিশ্বাস হ্যাপী জানান, হাসপাতালে আনার আগেই আকবর মন্ডলের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology