আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩টি বিভাগে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত ১২ টি দল অংশগ্রহণ করে।

শুদ্ধসুরে জাতীয় সংগীত চর্চা উৎসাহিত করতে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে মাগুরায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শালিখার আড়াপাড়া মডেল, মাধ্যমিকে শালিখার সিংড়ার সরস্বতী শিকদার গার্লস স্কুল ও কলেজ পর্যায়ে শ্রীপুর সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করে।

এ সকল শিল্পীরা আগামী ৫ মার্চ খুলনায় বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ হোসেন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা শিক্ষা অফিসার রণজিত কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology