আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় মুজিববর্ষ উপলক্ষে এক দিনের নাট্যোৎসব

মাগুরা প্রতিদিন ডটকম : মুজিববর্ষ উপলক্ষে ‘জঙ্গি অবক্ষয় দূর্নীতি, মানবে না এ সংস্কৃতি’-এ শ্লোগানকে সামনে রেখে মাগুরায় শনিবার অনুষ্ঠিত হলো নাট্যোৎসব।

৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসবের অংশ হিসেবে মাগুরা শহীদ সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক দিনের দু’টি নাটকের প্রদর্শনী।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার সন্ধ্যায় আয়োজিত নাট্যেৎসবে প্রথমে মাগুরার মহম্মদপুর উপজেলার কলমের সৈনিক নাট্য সংসদের “একজন মুক্তিযুদ্ধা’ নাটকের মঞ্চায়ন হয়।

সালাউদ্দিন আহম্মেদ মিল্টন রচিত নাটকটির নিদের্শনায় ছিলেন দিলীপ অধিকারী। এতে অভিনয় করেন মুরাদ, অলোক, দিলীপ, আনিস, ইকবাল, সোহেল ও রুবেল।

পরে মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিটের ঊনিশ’শ একাত্তর নাটক মঞ্চস্থ হয়। ইমদাদুল হক’ মিলনের ঊনিশ’শ একাত্তর গল্পের নাট্যরূপ ও নিদের্শনা দেন নাজমা আক্তার।

নাটকটিতে অভিনয় করেছেন নাইমা, জিসান, কামিনী, সিয়াম, মুসা, আরাফাত, সাহজাহান, হাসান, ইয়াসিন ও নয়ন।

এক দিনের নাট্যোৎসবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যনিবাহী সদস্য নাজমা আক্তার, মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ খান এবং মাগুরা থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology