আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় রাষ্ট্রিয় মর্যাদায় আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানের দাফন

মাগুরা প্রতিদিন ডটকম : রাষ্ট্রিয় মর্যাদায় সোমবার মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের লাশ ‍দাফন করা হয়েছে।

এ সময় মাগুরা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-০২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলিসহ জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকালে আসর নামাজের পর মাগুরা পিটিআই মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা সম্মানের পাশাপাশি জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় স্থানীয় দুই সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে প্রশাসনের পক্ষ থেকে এসআই বিশ্বজিতের নেতৃত্বে বিউগল বাজিয়ে মরহুম মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রিয় সালাম জানানো হয়।

মাগুরা পিটিআই মাঠে আয়োজিত রাষ্ট্রিয় সালাম এবং নামাজে জানাযা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয় মাগুরা পৌর কবরস্থানে।

বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology