আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১১

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শালিখা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার আড়পাড়া সদরে শালিখা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শালিখা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু।

বঙ্গবন্ধুর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন সুবক্তা জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এড. শফিকুজ্জামান বাচ্চু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগ প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল ফকির, শতখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু রনজীৎ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মুন্সী মিজানুর রহমান, আব্দুল কাদেরসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছা সেবকলীগ নেতৃবৃন্দ।

পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology