আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

শালিখায় ইয়াবাসহ হৃদয় গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রাম থেকে ১০ পিস ইয়াবাসহ সাব্বির হোসেন হৃদয় নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

তিনি শতখালি ইউনিয়নের বয়রা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে দশটার দিকে বাড়ির পাশের একটি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলি মিয়া বলেন, মাদকবিরোধী অভিযানে সাব্বিরের কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার শালিখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology