আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

শালিখায় গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা পিডিবিএফ মাঠকর্মী

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাঠকর্মী রাশেদুল ইসলাম বাপ্পি’র বিরুদ্ধে চারজন গ্রাহকের আট লাখ সত্তর হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। 

রাশেদুল ইসলাম বাপ্পি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মাগুরার শালিখা উপজেলার পিডিবিএফ এর শালিখা উপজেলা শাখার গ্রাহক শতখালী গ্রামের নাজমুল বিশ্বাস, কুশখালী গ্রামের রাবেয়া, আড়পাড়া গ্রামের সোনিয়া এবং মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহিনা তাদের নামে উত্তোলিত টাকা আত্মসাথের অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্তরা সাংবাদিক সম্মেলনের মাধ্যনে অভিযোগ করেন যে, পিডিএফ এর মাঠকর্মী রাশেদুল ইসলাম বাপ্পি প্রতারণার মাধ্যমে নাজমুল বিশ্বাসের নামে ২ লক্ষ টাকা, রাবেয়া খাতুনের নামে ৩ লক্ষ টাকা, শাহিনা খাতুনের নামে ২ লক্ষ  এবং সোনিয়া খাতুনের নামে ১ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ দেখিয়ে উত্তোলনের পর মোট ৮ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তারা রাশেদুল ইসলামের সাথে কথা বললে সে নানা রকম হুমকি দিয়েছে।

এ বিষয়টি তারা পিডিবিএফ এর শালিখা উপজেলা ব্যবস্থাপক প্রকাশ কুমার চক্রবর্তীকে জানালেও তিনি কর্ণপাত করেননি। উপরোন্তু তাদের নামে উত্তোলিত টাকা কিস্তি আকারে পরিশোধের তাগিদ দিয়েছেন।

এ অবস্থায় তারা ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ভূয়া ঋণের দায় থেকে মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিএফ) শালিখা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ কুমার চক্রবর্তী  বলেন, নিয়মের মধ্যে আমরা ঋণের অর্থ ছাড় করা হয়েছে। গ্রাহকদের সাথে মাঠকর্মীর কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কিছু জানা নেই।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology