আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

শালিখায় পিস্তল-গুলিসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাতে শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আড়পাড়া গ্রামের মুন্সী শহিদুর রহমানের দুই ছেলে—যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন এবং তার আপন ভাই জেলা বিএনপির বর্তমান সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।

যৌথ বাহিনীর অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র (চাপাতি, চাকু ও গাছিদা) এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের পরে শালিখা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মুন্সি নয়নুজ্জামান নয়নকে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছিল। পরে ২০২৬ সালের ২৪ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে নিজ পদে পুনর্বহাল করা হয়।

এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology