আজ, শুক্রবার | ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

শালিখার সোনাকুড় থেকে উদ্ধার ব্যক্তিটি মারা গেছেন

মাগুরা প্রতিদিন : মাগুরার শালিখা উপজেলার সোনাকুড় গ্রাম থেকে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তিটি মারা গেছেন

বুধবার রাতে এলাকাবাসী উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সোনাকুড় গ্রামে ইবাদতের চায়ের দোকানে আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী ওই ব্যক্তিটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাত ১২টার দিকে হাজরাহাটি ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা চলাকালে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মাধ্যমে  খবর পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধারের পর শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

পিবিআই এবং সিআইডি তার পরিচয় সনাক্তের কাজ করছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology