আজ, রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৬

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

শিশু আছিয়া ধর্ষণ মামলার ৫ম দিনের শুনানী সম্পন্ন

মাগুরা প্রতিদিন : মাগুরায় রোববার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শুরু হয় এই বিচারিক কার্যক্রম। বেলা ১২ টার দিকে শেষ হয় সাক্ষ্যগ্রহণ।
৫ম দিনে মাগুরা সদর হাসপাতালের দুইজন নার্স ও  ঢাকা মেডিকেলের ১ জন চিকিৎসক ও হিটু শেখের এক প্রতিবেশি সাক্ষ্য দিয়েছেন। পরদিন সোমবার গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী  গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত রোববার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, মাগুরার চাঞ্চ্যলকর আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। পঞ্চম দিনে মামলার চারজন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। তারা হচ্ছেন দুই স্টাফ নার্স, একজন মেডিকেল অফিসার এবং হিটু শেখের প্রতিবেশি ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া একজন গৃহিনী। পরদিন সোমবার আরো ৬জন সাক্ষীর  সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।

অতি দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সকল সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এ পর্যন্ত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মে মাসের মাঝামাঝিতে এই চাঞ্চ্যলকর মামলার রায় হতে পারে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology