আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

শ্রীপুরে রাষ্ট্রিয় মর্যাদায় মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা বিশ্বাস আবদুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় সোমবার দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বাস আব্দুল কুদ্দুস সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকাল ৫ টায় তার কর্মস্থল শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামীমুল ইসলাম উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার ও প্রথম জানাযা শেষে তার নিজ গ্রামের বাড়ি চরগোয়ালপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা বিশ্বাস আবদুল কুদ্দুসের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology