আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

হরিন্দীতে শায়িত হলেন মুক্তিযোদ্ধা জায়া রিজিয়া খাতুন

নিজস্ব প্রতিবেদক : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হরিন্দী নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমীরুজামান বীরবিক্রমের স্ত্রী রিজিয়া খাতুন (৮৮)।

১৬ জুন মাগুরা জেলার শ্রীপুরের হরিন্দী গ্রামে সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাযায় মরহুমার আত্মীয়স্বজন ও স্থানীয় অধিবাসীরা অংশগ্রহণ করেন।

১৫ জুন বিকেল চারটায় ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন) করেন রিজিয়া খাতুন। মৃত্যুর আগে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে ও নাতি-নাতনীদের রেখে গেছেন।

রিজিয়া খাতুন খামারপাড়া খোন্দকার পরিবারের সন্তান। তাঁর বাবার নাম মরহুম ইসহাক আলী খোন্দকার। আপন চাচা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সুজায়েত আলী এবং বীর মুক্তিযোদ্ধা খোন্দকার নাজায়েত আলী। বীরবিক্রমের স্ত্রী হিসেবে বিগত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে আমন্ত্রিত জানিয়ে সম্মান জানানো হয়।

প্রয়াত রিজিয়া খাতুনের বড় ছেলে সৈয়দ তোহা ফজলুল ওয়াহেদ মুরাদ তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম, মাগুরা জেলা জাসদ, শ্রীপুর উপজেলা জাসদ, অধিনায়ক আকবর হোসেন স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology