আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

৭ মার্চ উপলক্ষে মাগুরা শিশু একাডেমীর নানা আয়োজন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবসটি যথাযথভাবে পালন করেছে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা জেলা শাখা।

কর্মসূচীর মধ্য ছিল শিশুদের বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।

এ দিনটি পালনে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে শহরতলীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষাথীর্রা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান।

এ সময় জেলা শিশু কর্মকর্তা আহাম্মদ আল হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুর হাসানসহ শিশুদের অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology