আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

অন্যত্র সরানো হচ্ছে না মাগুরা মেডিকেল কলেজ

মাগুরা প্রতিদিন : মাগুরা মেডিকেল কলেজকে অন্যত্র মার্চ করানো হচ্ছে না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শুক্রবার সকাল ১১ টায় প্রেসসচিব শফিকুল আলম আকস্মিকভাবে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন। এ সময় তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গড়ে তোলা মেডিকেল কলেজের বিভিন্ন কক্ষ পরিদর্শন এবং কলেজের শিক্ষার্থীদের ফলাফল জেনে সন্তুষ্টি প্রকাশ করেন।

উপস্থিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরদের দাবির সূত্র ধরে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, রাজশাহী অঞ্চলের মধ্যে মাগুরা মেডিকেল কলেজের ফলাফল অনেক ভালো বলে জানতে পেরেছি। আপাতত মাগুরা মেডিকেল কলেজকে অন্যত্র মার্চ করানো হচ্ছে না সেই বিষয়টিও আমরা জেনেছি।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে, মেডিকেল এডুকেশনটিকে হাইয়েস্ট লেবেলে নিয়ে যাওয়া। জোড়াতালি দিয়ে যেনো না হয়। শিক্ষার্থীরা যেনো বেস্ট কোয়ালিটির এডুকেশন পায়। চাই প্রাইভেট ফাণ্ড কিংবা পাবলিক ফাণ্ড যেটিই হোক মাগুরা মেডিকেল কলেজ যাতে উত্তরোত্তর আরো বড় হয়। বাংলাদেশের বেস্ট ডাক্তার যেনো মাগুরা থেকে বের হতে পারে সেটিই চাই।

মেডিকেল কলেজ পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, সহযোগী অধ্যাপক ডাক্তার আবদুল্লাহ হেল কাফি, সহকারী অধ্যাপক ডাক্তার দেবাশিস বিশ্বাস, মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology