মাগুরা প্রতিদিন: মাগুরার পারলা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ছড়াকার মোছা. রোকেয়া খাতুন আর নেই।
দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (১১ অক্টোবর ২০২৬) ভোর ৬টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে মাগুরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় তাঁরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।