আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাইক্রোবাস গ্যারেজে রেখে বের হওয়ার সময় অস্ত্রের মুখে অরূপ বিশ্বাস (২৪) নামে এক মাইক্রোচালককে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তাঁর বাবার মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ প্রায় তিন ঘণ্টার অভিযান চালিয়ে রাতে মাগুরা শহরের পারলা সাতদোয়া এলাকার একটি অন্ধকার বাগান থেকে অরূপকে উদ্ধার করেছে।

অরূপ মাগুরা সদর উপজেলার আকছি গ্রামের রাজমিস্ত্রি অরুণ বিশ্বাসের ছেলে। তিনি বারাশিয়া গ্রামের সুজন নামে এক ব্যক্তির মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বাড়িতে গাড়ি রাখার মতো গ্যারেজ না থাকায় গত দুই মাস ধরে প্রতিদিন কাজ শেষে মাগুরা শহরের খালকুল পাড়া এলাকার একটি গ্যারেজে গাড়িটি রাখতেন।

অরূপের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যারেজে গাড়ি রেখে বের হওয়ার সময় গ্যারেজ মালিকের ছেলে স্রোত নামে এক যুবক অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন। প্রথমে তাকে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে জিম্মি করে রাখা হয়। সেখান থেকে অরূপের মোবাইল ফোন ব্যবহার করে তার বাবা অরুণ বিশ্বাসের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার পর অরুণ বিশ্বাস মাগুরা সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। এরপর সদর থানার এসআই তৌফিক আনামের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে অপহরণকারী অবস্থা বেগতিক দেখে অরূপকে বিভিন্ন পথে ঘুরিয়ে পারলা সাতদোয়া এলাকার একটি অন্ধকার বাগানে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে।

এসআই তৌফিক আনাম জানান, এ ঘটনায় একজনকে শনাক্ত করা গেলেও আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কার সিদ্দিকী জানান, অরূপের বাবার প্রাথমিক অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। তাকে উদ্ধার করা হলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology