মাগুরা প্রতিদিন: শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মাগুরা কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত শুভ মহালয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও মাগুরা কালীবাড়ীর সভাপতি মোতাকাব্বীর আহমেদ।
মাগুরা কালীবাড়ী কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা বহনকারী মহালয়াকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। দেবীপক্ষের সূচনাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
এ সময় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।