আজ, শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪

ব্রেকিং নিউজ :

মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা

মাগুরা প্রতিদিন: ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) মাগুরা জেলা কালব সদস্য সেবা কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. শাহাজাহান মৃধা।

এ বছরের আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের প্রতিপাদ্য ছিল ‘সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা’। ইংরেজিতে প্রতিপাদ্যটি হলো—‘Cooperative Finance: A Steady Signal in a Noisy World’।

কালব, মাগুরা জেলা ব্যবস্থাপক শাহাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচনায় বক্তব্য দেন শৈলকূপার সভাপতি মোঃ খাইরুজ্জামান, কালীগঞ্জের সভাপতি মোঃ মিজানুর রহমান, হরিণাকুন্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ঝিনাইদহ সদরের সভাপতি মোঃ আলমগীর হোসেন, লোহাগাড়ার সভাপতি থানদার রবিউল ইসলাম, শ্রীপুরের সভাপতি খন্দকার আবু নইম, সেক্রেটারী মোঃ বাকি বিল্লাহ।

বক্তারা সমবায়ভিত্তিক অর্থায়ন ব্যবস্থাকে শক্তিশালী করা, সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে ক্রেডিট ইউনিয়নের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার বিভিন্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।
আলোচনা সভার আগে  আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে শহরে র‍্যালি বের করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology