আজ, শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩৭

ব্রেকিং নিউজ :
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা ১২ কেজি এলপিজি ১,৮৩৭ টাকা, ভোক্তা পাবে কত টাকায়?

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা

মাগুরা প্রতিদিন: মাগুরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মহম্মদপুর উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা পৌরসভা একাদশ। দীর্ঘদিন পর মাগুরা জেলা স্টেডিয়ামে ফুটবলের এমন আয়োজন ঘিরে গ্যালারিতে জড়ো হন হাজারো দর্শক। তাঁদের উপস্থিতিতে স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে মাগুরা পৌরসভা একাদশের হয়ে সিফাত ও শাহরিয়ার বাপ্পি একটি করে গোল করেন।

মহম্মদপুর উপজেলা একাদশের হয়ে একমাত্র গোলটি করেন তারিকুল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা পৌরসভা একাদশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের শাহরিয়ার বাপ্পি।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন। তিনি বলেন, শক্তিশালী জাতি গঠনে প্রধানমন্ত্রী খেলাধুলাকে গুরুত্ব দিয়েছেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রুবায়েত হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

ফাইনাল উপলক্ষে স্টেডিয়ামে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। দর্শকদের জন্য আয়োজকদের পক্ষ থেকে ১৫টি ফুটবল পুরস্কারও বিতরণ করা হয়।

মাগুরা জেলা প্রশাসনের এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রীড়ামোদিরা। তাঁদের মতে, দীর্ঘদিন পর মাগুরা জেলা স্টেডিয়ামে এমন প্রাণবন্ত ফুটবল আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হলে তরুণ খেলোয়াড়েরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি মাঠমুখী হবে নতুন প্রজন্ম, বাড়বে ফুটবলের প্রতি আগ্রহ। জেলার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখারও দাবি জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology