আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৯

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

মাগুরার জাহান (প্রা:) হাসপাতালের ডাক্তার মাসুদের নিষেধাজ্ঞা প্রত্যাহার

মাগুরা প্রতিদিন ডটকম : অবশেষে মাগুরার আলোচিত জাহান (প্রাইভেট) হাসপাতালের উপর থেকে স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাগুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অফিস আদেশটি ওই হাসপাতালের পরিচালক ডা: মাসুদুল হকের কাছে পাঠানো হয়েছে।

গণমাধ্যমে সংবাদ সংবাদের সূত্র ধরে মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনারর্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে গত ১৭ জুলাই তারিখে মাগুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে জাহান (প্রাইভেট) হাসপাতালের পরিচালক ডা: মাসুদুল হককে সকল প্রকার চিকিৎসা কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দেয়া হয়।

ওই ঘটনার পর ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা পূর্বকার নিষেধাজ্ঞা পত্রের সূত্র ও স্বারক উল্লেখ করে তার কার্যালয় থেকে জারিকৃত পত্রটি প্রত্যাহার করে নিয়েছেন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে “রেজিস্টার্ড চিকিত্সক হিসাবে কার্যক্রম চালনা” বিষয়োল্লিখিত “সিএস/মাগুরা/শা-১/২০১৯/১৯০২” স্মারকে প্রেরিত অফিস আদেশটি ইতোমধ্যে হাতে পেয়েছেন বলে জানিয়েছেন অভিযুক্ত ডা: মাসুদুল হক।

এ বিষয়ে মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনারর্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজ জামান বলেন, আমরা অভিযোগ দিয়েছি বৃহত্তর স্বার্থে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব রাষ্ট্রের, স্বাস্থ্য প্রশাসনের। তারা কীভাবে কোন প্রেক্ষিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সেটি তারাই জানে।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত ও তদন্ত রিপোর্ট অনুযায়ী ইতোপূর্বে জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology