আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫১

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

আওয়ামীলীগ নেতার মৃত্যুর ঘটনায় দোষী পুলিশের ফাঁসির দাবিতে আওয়ামীলীগের মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : নদীতে ঝাপিয়ে পড়ার পরও মাঝ নদীতে পুলিশের নির্যাতনে আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ি পুলিশ সদস্যদের ফাঁসির দাবি জানিয়ে শনিবার মাগুরার শ্রীপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে শ্রীপুর কলেজ রোডে উপজেলা আওয়ামীলীগ এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অংশ নেন।

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাহউদ্দিন আহমেদ, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিম ও নিহতের ভাই বাহারুল ইসলাম প্রমুখ।

গত মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীকোল ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম পুলিশের ধাওয়া খেয়ে শ্রীকোল বাজারের পার্শ্ববর্তী কুমার নদীতে ঝাঁপ দেয়। কিন্তু পুলিশ নৌকায় চড়ে নদীতে নেমে তার মাথায় আঘাত করলে আমিরুল নদীর পানিতে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে আমিরুলের মৃতদেহ উদ্ধার করে।

মানববন্ধন সমাবেশে উপস্থিত বক্তারা আওয়ামীলীগ নেতা আমিরুলের এই নির্মম মৃত্যুর জন্যে দায়ি পুলিশের ফাসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology