আজ, রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০১

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরা প্রতিদিন : জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে স্বর্ণপদক জয়ী কৃতি শিক্ষার্থী মোছাঃ ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

ইয়াসমিন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এ অর্জনে উচ্ছ্বসিত স্থানীয় প্রশাসন, শিক্ষক ও এলাকাবাসী।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ইয়াসমিনের এই সাফল্য পুরো জেলার জন্য গর্বের। তৃণমূল পর্যায় থেকে এমন প্রতিভা উঠে আসা আশাব্যঞ্জক। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সে সাফল্য বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম ও মাসুদ মুজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর জেলা পর্যায়ে রানারআপ হওয়া শ্রীপুর উপজেলা বালিকা ফুটবল দলকেও সম্মাননা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দলের ১৭ জন খেলোয়াড়কে বুট এবং দুটি ফুটবল প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়া সংগঠক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে ইয়াসমিন ও বালিকা ফুটবল দলকে অভিনন্দন জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology