আজ, শনিবার | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০০

ব্রেকিং নিউজ :
আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় জাসদ ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সকাল সাড়ে ১১ টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মাগুরা প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন বক্তব্য রাখেন।

এ সময় মাগুরা জেলা জাসদ সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া ওয়াহিদ কামাল বাবলু উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মেধাবি শিক্ষার্থি আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology