আজ, শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৫

ব্রেকিং নিউজ :

আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরা প্রতিদিন : ভারতের পুশইনের প্রতিবাদে করতে গিয়ে বেনাপোলে হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

যশোরের বেনাপোল বাজারে এ হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় কারা জড়িত এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।

তবে, ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology