আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫২

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

আমলসারে মাগুরা তথ্য অফিসের ভিডিও স্কাইপে উন্মুক্ত বৈঠক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সোমবার ভিডিও স্কাইপের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপে সংযুক্ত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ তৈয়ব আলী।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুর আলম খান ।

“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং ” বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এ উন্মুক্ত বৈঠকে রূপকল্প ২০২১ এবং ২০৪১, এসডিজি, বাল্যবিবাহ রোধ, শিশু ও নারী নির্যাতন রোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরার উপপরিচালক ফাতেমা জহুরা ও শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ উপস্থিত ছিলেন।

বৈঠকে শতাধিক নারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology