আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

ইজেতেমার শান্তি-শৃঙ্খলার দাবিতে মাগুরায় তাবলিগ জামাতের সমাবেশ ও ডিসির কাছে স্মারকলিপি

মাগুরা প্রতিদিন ডটকম : টঙ্গি বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ সৃষ্টির দাবিতে বুধবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দিয়েছে স্থানীয় তাবলিগ জামাতের সদস্যরা।

এ উপলক্ষে বেলা ১১ টায় তাবলিগ জামাত বাংলাদেশ এর মুলধারার দাবিদার নিজামুদ্দিন মার্কাজের হাজার হাজার অনুসারি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা তাবলিগ জামাতের শুরা মো. রুহুল আমিন।

তিনি    বলেন, ভারতের দিল্লিস্থ নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ ও বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেবের তত্ত্বাবধানে সারা বিশ্বে তাবলিগ জামাত ব্যাপক প্রচার ও প্রসার লাভ করেছে। কিন্তু মূল ধারা থেকে বিচ্যুতরা তাবলিগ জামাতের বিশ্বজনিনতা পরিহার করে স্থানীয় স্বার্থ কায়েমের চেষ্টা চালাচ্ছে।

আগামি ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ‘জোড় আমল’ এবং ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত বিশ্ব ইজতেমার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির পাশাপাশি মূলধারা থেকে বিচ্যুতদের অপতত্পরতা বন্ধের আহ্বান জানান তারা।

পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে স্মারকলিপি দেন তাবলিগ জামাতের শুরা মো: রুহুল আমিন। এ সময় মো: আবদুল হামিদ, আবদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology