আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১৩

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

ইভিএমে ভোটগ্রহণ একটি স্মার্ট পদ্ধতি-এমপি শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শান্তিপূর্ণভাবে চলছে পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় মাগুরা ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক এপিএস-২ এডভোকেট সাইফুজ্জামান শিখর কেন্দ্রের প্রথম ভোটটি প্রদান করেন।

ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে ভোট পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এমপি সাইফুজ্জামান শিখর বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান একটি স্মার্ট পদ্ধতি। ভোট দিয়ে ভালো লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার ছিল সেটি এর মাধ্যমে পূরণ হচ্ছে। এ পৌরসভায় উন্নয়নের সহযাত্রি হতে স্থানীয় ভোটাররা নৌকা মার্কার প্রার্থিকে বিজয়ী করবে বলে আশা করছি।

মাগুরা পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থি খুরশীদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থি ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থি মশিউর রহমান সহ ১০ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ৪০ জন সাধারণ কাউন্সিলর মোট ৫৩ জন প্রার্থি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রথমবারের মতো মাগুরায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে। এ পৌরসভার মোট ৭৬ হাজার ৮৯৩ জন ভোটারের জন্যে মোট ৩৫টি কেন্দ্রে ২০৮টি বুথে ভোট গ্রহণ হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology