আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

ঈদে একটি করে রঙিন হাসি

মাগুরা প্রতিদিন ডটকম : ঈদুল ফিতর উপলক্ষে মাগুরায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রঙিন জামা বিতরণ করেছে চৌরঙ্গী ক্লাব নামে একটি সামাজিক সংগঠন।

‘ঈদে একটি করে রঙিন হাসি’-কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকার ১০০ জন শিশু পেয়েছে রঙিন জামা। বুধবার শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্বরে শিশুদের মাঝে রঙিন পোশাক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

চৌরঙ্গী ক্লাবের আহবায়ক আসিফ হাসান শাকিল জানান, রমজান মাস জুড়ে প্রতিদিন ক্লাবের সদস্যদের অর্থায়নে শহরের বিভিন্ন প্রান্তে ১০০ জনের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। একইভাবে ক্লাবের সদস্যদের আর্থিক সহায়তায় শিশুদের মাঝে রঙিন জামা বিতরণ করা হোল। আমরা জানি ঈদের খুশিটা শিশুদের মধ্যে বেশি, কিন্তু দেশের চলমান এই পস্থিতিতে হয়তো অনেক বাবা-মা তাঁর সন্তানের জন্য নতুন জামা কিনতে পারেন নি। ফলে সাধ্য অনুযায়ী আমরা এই উদ্যোগটা নিয়েছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology