আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৪

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

এমপি সাইফুজ্জামান শিখরের মায়ের আত্মার শান্তি কামনায় মসজিদে মন্দিরে দোয়া ও প্রার্থনা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগের প্রাক্তণ সভানেত্রি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখরের মা মরহুমা মনোয়ারা জামানের মাগফেরাত কামনায় বুধবার মাগুরার বিভিন্ন মসজিদে দোয়া এবং  ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে ভক্তবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা করেছে।

বুধবার বিকালে আছর বাদ মাগুরা জামে মসজিদসহ শহরের ২২টি মসজিদে একযোগে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সদর উপজেলার সকল ইউনিয়নে এবং শ্র্রীপুুর মহাম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন মসজিদে একই সময়ে দোয়া মহফিল অনুষ্টিত হয়।

এ সকল মসজিদ এবং উপাসনালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে দোয়া ও প্রার্থনা করা হয় বলে মরহুমার বড় সন্তান মাগুরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. শফিকুজ্জামান বাচ্চু জানান।

মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড. আছাদুজ্জামানের সহধর্মিনী বেগম মনোয়ারা জামান রবিবার বিকাল সাড়ে ৫ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology