আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

এসএসসি ফলাফল : যশোর বোর্ডের ১০ জেলার মধ্যে মাগুরার অবস্থান ৮ম

মাগুরা প্রতিদিন ডটকম : এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডের ১০ টি জেলার মধ্যে মাগুরা জেলা ৮ম অবস্থানে। এই জেলার পাসের হার ৯৩ দশমিক ৭৬ শতাংশ।

যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে এবার সর্বোচ্চ পাসের হার নিয়ে শীর্ষস্থান দখল করেছে সাতক্ষীরা জেলা। জেলাটির পাসের হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। সোমবার (২৮ নভেম্বর) বোর্ডের প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যানুযায়ী, যশোর বোর্ডে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা। এ জেলা থেকে ৯৫ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে। বোর্ডে তৃতীয় অবস্থানে থাকা খুলনা জেলার ৯৫ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। চতুর্থ স্থানে কুষ্টিয়া জেলার পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। পঞ্চম স্থানে বাগেরহাট জেলার পাসের হার ৯৫ দশমিক ২৮ শতাংশ। ষষ্ঠ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা জেলার পাসের হার ৯৪ দশমিক ৭০ শতাংশ। সপ্তম স্থানে মেহেরপুর জেলার পাসের হার ৯৪ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া নবম অবস্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ। আর তলানিতে রয়েছে নড়াইল জেলা। এই জেলা থেকে পাস করেছে ৯২ দশমিক ৫৫ ভাগ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। পাশাপাশি এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা প্রায় দ্বিগুণ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology