আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৫

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম

মাগুরা প্রতিদিন : এক লাফে লিটারে ২০ টাকা করে বাড়ল দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। রোববার দিবাগত রাত ১২টার পর, অর্থাৎ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রোল ১৪০ ও অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

চলতি বছর কয়েক দফা বাড়ানোর পর আবারও জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। সর্বশেষ ৩১ মে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। এবার চার ধরনের জ্বালানির দাম একসঙ্গে ২০ টাকা করে বাড়ানো হলো।

এদিকে তেলের দাম বৃদ্ধির খবরে রাত ১২টার আগে অনেক মোটরসাইকেল চালক পেট্রোল অকটেন নিতে মাগুরার বিভিন্ন পাম্পে হাজির হলেও আগের দামে কিনতে পারেননি। অনেক পাম্প তেল নেই বলেও ফিরিয়ে দিয়েছেন ক্রেতাদের।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology