আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০০

ব্রেকিং নিউজ :
মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী

মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল

মাগুরা প্রতিদিন: মাগুরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে আগস্ট মাসে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৪১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মোবাইলের আনুমানিক মূল্য ৭ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ জানায়, শুধু মোবাইল উদ্ধার নয়, আগস্ট মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় নবজাতক শিশুসহ ১৪টি ভিকটিম উদ্ধার করা হয়েছে। একই সময়ে হত্যা মামলার দুই আসামি, অপহরণ মামলার এক আসামি এবং চুরি মামলায় নগদ ১ লাখ ১০ হাজার ৫৫০ টাকাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পরোয়ানামূলে ছয়জন আসামিকে গ্রেপ্তার, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খায়রুল হাসান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের অবস্থান শনাক্ত ও অনুসন্ধানের মাধ্যমে হারানো ফোনগুলো উদ্ধার করা হয়। দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ দমন, হারানো মালামাল উদ্ধার ও অপরাধী শনাক্তে প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করা হবে

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology