আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

আয়াশকে এবার মাগুরায় এলে ‘দেখে নেওয়ার’ হুমকি যুব অধিকার পরিষদের

মাগুরা প্রতিদিন: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘোষণাকে কেন্দ্র করে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আনম আয়াশকে হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদ, মাগুরা জেলা শাখা।

বুধবার মাগুরা জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজিব মোল্লা নিজের ফেসবুক ওয়ালে আনম আয়াশের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। সেখানে তিনি আয়াশকে ‘মাগুরায় এলে দেখে নেওয়ার’ হুমিকি দিয়েছেন।

পোস্টে রাজিব মোল্লা লেখেন, সাকিব আল হাসান স্বৈরাচার ও গণহত্যার সঙ্গে জড়িত থাকলে তার বিচার হবে। তবে মাগুরার অসম্মান মানা হবে না।

পোস্টে আয়াশের উদ্দেশে রাজিব আরও লিখেছেন, ‘ঘোষণা দিয়ে মাগুরায় আসুন।’

অন্যদিকে মাগুরাবাসীকে অসম্মানিত করতে আয়াশের সাথে ‍যুক্ত মাগুরার কতিপয় ব্যক্তির উদ্দেশ্যে তিনি লিখেছেন, আপনাদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ফুটেজ আমাদের কাছে রয়েছে। সাবধান হয়ে যান।

রাজিব মোল্লা বলেন, মাগুরাবাসী জেলার অসম্মান কোনোভাবেই মেনে নেবে না।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology