আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৪

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে মাগুরা জেলা সমিতি আমেরিকা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা সমিতি আমেরিকা শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৭ শত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে।

সকালে উপজেলার বড়রিয়া এ ডব্লিউ সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এসব অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রি বিতরণ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক কাজী মাহাবুর রহমানের পিতা কাজী আতিয়ার রহমান, মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো,  প্রভাষক মো: আজগার আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে বাংলাদেশে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় দু:স্থ দরিদ্রদের সহায়তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology