আজ, বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫০

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

ক্যানসার নির্ণয়ে বাংলাদেশি বিজ্ঞানীর অসাধারণ আবিষ্কার

মাগুরা প্রতিদিন ডটকম : ক্যানসার চিহ্নিতকরণে বাংলাদেশি এক বিজ্ঞানীর আবিষ্কারের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ এই পরীক্ষার মাধ্যমে খুব সহজে ক্যানসার চিহ্নিত করা যাবে, ফলে দ্রুত চিকিত্সা শুরু করা সম্ভব হবে৷

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আলী ইবনে সিনা’র এই কাজ ক্যানসার পরীক্ষার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনেছে৷ নতুন এই পদ্ধতিতে কেবল রক্ত ও টিস্যু পরীক্ষার প্রয়োজন হয়৷ এই পরীক্ষাটি একটি বিশেষ ধরনের ডিএনএ পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করেছেন তাঁরা৷ তাঁরা বলছেন, ভিন্ন ধরনের ক্যানসারের ডিএনএন’র বৈশিষ্ট্য ভিন্ন৷

ঐ রক্ত পরীক্ষার মাধ্যমে জীনগত বৈশিষ্ট্য ধরা পড়ে যার মাধ্যমে কী ধরনের ক্যানসার তা নির্ণয় করা যায়৷ ফলে খুব সহজে ক্যানসার চিহ্নিত করা যাবে৷ এর অর্থ হলো, যত দ্রুত ক্যানসার নির্ণয় করা যাবে, তত দ্রুত চিকিত্সা শুরু করা সম্ভব হবে৷

বর্তমানে ইবনে সিনা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন৷ এই গবেষণা দলে তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন বিজ্ঞানী৷ গত বৃহস্পতিবার ভিডিওটি তাঁদের ফেসবুক পাতায় পোস্ট করে ‘টগবগ’৷ এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বার৷

সূত্র : ডয়েচে ভেলে

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology