আজ, বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৮

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে-গলা কেটে হত্যা

মাগুরা প্রতিদিন: গাজীপুরে নগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার একটি মার্কেটে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন।

তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকাণ্ডের আগে তুহিন চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানের মধ্যে বসে ছিলেন। সেখানে তাকে ধাওয়া করে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুহিন বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেন। এছাড়া রাতের বেলা অস্ত্রধারী কয়েকজন যুবকের মহড়ার ছবি তোলার চেষ্টা করেন। এ ঘটনার জের ধরে তার উপর হামলা চালানো হতে পারে বলে এলাকাবাসি ধারণা করছেন।

হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology