আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

গুলিতে নিহত শাহরিয়ার সোহানের দাফন শ্রীপুরে সম্পন্ন

মাগুরা প্রতিদিন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে গুলিতে আহত শাহরিয়ার সোহান (২৮) ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন। বুধবার বিকালে তার গ্রামের বাড়ির মাগুরার শ্রীপুরে পৌঁছানোর পর নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নিহত সোহান শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শাহ সেকেন্দার আলীর ছেলে। 

গত ১৯ জুলাই সন্ধ্যায় ঢাকার রামপুরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার একটি মিছিল বের হয়৷ এ সময় আওয়ামী লীগ ও পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সিএমএইচ হাসপাতালে শরীরে আটকে থাকা গুলি বের করতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সোহানের মৃত্যুর সংবাদ শোনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে দেখতে যান। বুধবার সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৫ টায় শ্রীপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে শ্রীপুর পূর্বপাড়া সম্মিলিত কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

নিহতের বাবা শাহ সেকেন্দার আলী বলেন, সংসারের প্রয়োজনে সে লেখাপড়ার পাশাপাশি চাকরি করতো। ছেলের এমন মৃত্যুতে আমাদের সব শেষ হয়ে গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology