আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৫

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

গয়েশপুরে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর গ্রামে মায়ের উপর অভিমান করে উম্মে ফারজানা আশা নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে শ্রীপুর সরকারি এমসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

নিহতের পারিবার ও পুলিশ জানান, গয়েশপুর গ্রামের আয়ুব আলীর কন্যা আশা সোমবার স্কুলের নির্বাচনী পরীক্ষা দিয়ে বিকেলে বাড়ি ফেরার পর তার মা পরীক্ষা কেমন হয়েছে জানতে চান। কিন্তু পরীক্ষা ভাল না হওয়ায় মা তাকে গালমন্দ করেন। এ ঘটনার পর পরিবারের অন্যান্যরা ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় আশা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

এদিকে সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে ঘরের দরজা ভেঙ্গে আশাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology