আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৮

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

চলে গেলেন শ্রীপুর কলেজের বাংলা বিভাগের জনপ্রিয় শিক্ষক ইলিয়াস হোসেন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইলিয়াস হোসেন শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস হোসেন বৃহস্পতিবার রাত থেকে অসুস্থ্যতা বোধ করছিলেন। শুক্রবার বেলা ১২টার দিকে অসুস্থ্যতা বৃদ্ধি পেলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।

অত্যন্ত সজ্জ্বন ব্যক্তি হিসেবে পরিচিত ইলিয়াস হোসেন যশোরের অভয়নগর উপজেলার পাথালি গ্রামের মৃত রাশেদ মোল্যার ছেলে। মৃত্যুকালে তিনি এক কন্যা ও একটি পুত্র সন্তান এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার স্ত্রী মাগুরা সরকারি মহিলা কলেজের ইসলামী ইতিহাস বিভাগের শিক্ষক খাইরুন নেছা পারুল দুই বছর আগে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান।

শিক্ষার্থিদের কাছে খুবই জনপ্রিয় শিক্ষক ইলিয়াস হোসেনের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা জাহিদ আলম, শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার, সহকর্মী শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

বিকালে আছর নামাজ শেষে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ এবং মাগরিব নামাজ শেষে নিজ কর্মক্ষেত্র শ্রীপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে গ্রামের বাড়ি পাথালিতে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তার নিকটাত্মীয় শিক্ষক কবিরুল বাশার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology