আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

ছাত্রনেতা ফরহাদ হত্যা মামলায় শ্রীকোল চেয়ারম্যান সহ ৭ জন জেল হাজতে

মাগুরা প্রতিদিন : মাগুরায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হত্যা মামলার আসামী শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি সহ ৭ আসামী মাগুরার সদর আমলি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক হুমায়ুন কবির তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

৪ আগস্ট দুপুরে মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিতে নিহত হন মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরহাদ হোসেন (২২) ।

এ ঘটনায় ২১ আগস্ট মাগুরার সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের উত্তর বীরপুর গ্রামের জামাল হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে মাগুরা সদর থানায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা ছাত্রলীগ সভাপতি হামিদুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি সহ সুনির্দিষ্ট ৬৯ জন সহ অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামী করে হত্যাকাণ্ড এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।

মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এ মামলায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কুতুবুল্লাহ হোসেন কুটি, আনিসুর রহমান কনক, আবদুল হান্নান, নজরুল, কবির এবং মনিরুল এবং মাসুদ নামে ৭ আসামী আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।

এ মামলাটির অভিযুক্ত আসামীদের অধিকাংশই পলাতক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology