আজ, রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪০

ব্রেকিং নিউজ :
লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত

লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন

মাগুরা প্রতিদিন : ‘লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে’—চক্রান্তকারীদের হুঁশিয়ারি নয়নের
নাম ব্যবহার করে যারা লুটপাট ও অপকর্মে জড়াবে, তাদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

তিনি বলেন, ‘যারা লুটপাট করবে, তাদের মধুমতি নদীতে ফেলে দেওয়া হবে।’

রোববার বিকেল ৪টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের মঙ্গলের কথা চিন্তা করে। তাই জনগণের শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন তিনি।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শালিখা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আড়পাড়া হাইস্কুল মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শহিদুর রহমান শহিদ, তরিকুল ইসলাম, আল মোর্তজা, মনিরুজ্জামান মনা, মোনতাজ, যুবদল নেতা মহাসিন মোল্লা, মহব্বত মুন্সি, ইশতিয়াক আহমেদ অনিক, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology