আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

জাসদ নেতা জাহিদুল আলমের মাগুরাবাসীকে ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মাগুরার সমস্ত স্তরের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতর এক মহা আনন্দ নিয়ে হাজির হতো দেশবাসীর কাছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে ঈদের সেই আনন্দ সর্বস্তরেই অনুপস্থিত। সারাদেশের মতো মাগুরাতেও তাই আমাদের সীমিত পরিসরে ঈদ উত্সব পালন করতে হবে। করোনা সংক্রমণ রোধে ঈদের দিন অবশ্যই সবাইকে সামাজিক দূরুত্ব মেনে চলাচল করতে হবে।’

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এবারের ঈদে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত সমাজের প্রতিটি অসহায় দরিদ্র মানুষের দিকে বেশি করে সহযোগিতার হাত বাড়ানো। কারণ অঘোষিত লকডাউন থাকার কারণে দরিদ্র অনেক পরিবারকেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হতে হয়েছে। সবাই মিলে দরিদ্রদের পাশে দাঁড়ালে বর্তমান অবস্থা মোকাবিলা করা সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology