আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

জিআই স্বীকৃতি পেলো মাগুরার হাজরাপুরী লিচু

মাগুরা প্রতিদিন : অবশেষে জি আই স্বীকৃতি পেলো মাগুরার হাজরাপুরী লিচু।

সরকারের শিল্প মন্ত্রণালয়ের “পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহা পরিচালক মাকসুরা নুর এনডিসি স্বাক্ষরিত “মাগুরার হাজরাপুরী লিচু” ভৌগলিক নির্দেশক নিবন্ধন সনদের মাধ্যমে এই স্বীকৃতি দেয়া হয়েছে ৩০এপ্রিল ২০২৫।

সোমবার (৫ মে) মাগুরা জেলা প্রশাসন সূত্রে জিআই-৩৮ ক্রমিকে “মাগুরার হাজরাপুরী লিচু” স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

২০২৩ সালের ২৩ আগস্ট মাগুরা জেলা প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস (ডিপিডিটি) এর জার্নালে মাগুরার হাজরাপুরী লিচু অন্তর্ভূক্ত হয়।

মাগুরার স্থানীয় জাত হাজরাপুরী লিচুর ডকুমেন্টেশন তৈরি ও আবেদনসহ সকল প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করে ঢাকার ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

দেশের যেকোন লিচুর তুলনায় মাগুরার হাজরাপুরের লিচুর স্বাদ অনন্য। এই লিচু টসটসে রসে ভরপুর। আকার ও আকৃতিতেও বড়। হাজরাপুরী লিচুর স্বাদ দেশের অন্য কোথাও খুঁজে পাওয়া ভার।

আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস ফারজানা তানিয়া বলেন, “হাজরাপুরের লিচুর স্বাদ দেশের যেকোন লিচুর চেয়ে স্বতন্ত্র। আগাম পেকে যাওয়ায় এটির বিপনন থেকে লিচু চাষি এবং ব্যবসায়ীরা অধিক সুবিধা পেয়ে থাকেন। জিআই স্বীকৃতির কারণে “মাগুরার হাজরাপুরী লিচু”র ব্র্যান্ডিং ও চাহিদা সারাদেশে বাড়বে। পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে খুব সহজে সারাদেশে ডেলিভারি করতে পারবে ই-কমার্স উদ্যোক্তারা।”

উল্লেখ যে, জিআই পণ্য হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার স্বীকৃতি। এই স্বীকৃতি কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয় না। উৎপাদকদের স্বার্থ রক্ষার্থে রেজিস্ট্রেশন প্রাপ্ত সমিতি অথবা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান (ডিসি অফিস, বিসিক, অধিদপ্তর ইত্যাদি) জিআই স্বীকৃতির আবেদন করতে পারে। এই আবেদনের প্রেক্ষিতে সকল যাচাই ও প্রক্রিয়া শেষ করে পণ্যটিকে জিআই নিবন্ধন দেওয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology