আজ, রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম

মাগুরা প্রতিদিন: জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’-এ উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে দেশসেরা হয়ে মাগুরার কৃতী শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন সবার নজর কেড়েছে। সে মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং সনদপত্র তুলে দেন। তার এই অর্জনে জেলায় বইছে আনন্দের জোয়ার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ২ কোটি ১৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ক্রীড়া, সংস্কৃতি, কুইজ ও বিতর্কসহ মোট ৮টি প্রধান বিভাগে ৪৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের আয়োজনে সারা দেশ থেকে নির্বাচিত ১২ হাজার ৩৮৪ জন শ্রেষ্ঠ ব্যক্তি ও শিক্ষক এবং ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে বাছাইকৃত সেরা স্কুল ও ব্যবস্থাপনা কমিটিকেও পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রাথমিক শিক্ষাই মূল ভিত্তি। হুমাইরা ইয়াসমিনের মতো মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে।

অনুষ্ঠান শেষে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন জেলার শিক্ষা কার্যক্রমের প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology