আজ, শুক্রবার | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৮

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শালিখা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৬ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল, ১০ জন কর্মহীন নারীর মাঝে ১০টি সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ২ লাখ ১৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনয়ারা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. গোলাম শরীফ এবং শতখালী সিংহেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী ব্যানার্জি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল সঠিকভাবে কাজে লাগানোর জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology