আজ, মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৬

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরা প্রতিদিন : দেশের জাদুশিল্পকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জাদুশিল্প পারফর্মিং আর্টের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মাধ্যম হলেও দীর্ঘদিন ধরে দেশের জাদুশিল্পী ও সাপুড়েরা অবহেলিত ছিলেন।

তিনি বলেন, “মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার পাশাপাশি সংগ্রামের সাথী এই শিল্পকে আর অবহেলায় রাখা যাবে না। আজ থেকে জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হলো।”

মন্ত্রী আরও জানান, জাদুশিল্প সৃজনশীল অর্থনীতি বা ‘ক্রিয়েটিভ ইকোনমি’র একটি শক্তিশালী মাধ্যম, যা কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন অর্থবছর শুরু হওয়ায় জাদুশিল্পীদের কল্যাণে বাজেট থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া প্রতি মাসে অন্তত একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদু প্রদর্শনীর আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।

তিনি পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে বাঙালি সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর এবং জাদুশিল্পী ঐক্য সংস্থার প্রধান উপদেষ্টা জুয়েল আইচ। তিনি সরকারের এ সিদ্ধান্তকে যুগান্তকারী হিসেবে অভিহিত করে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে সংস্থার সভাপতি শাহীন শাহ দেশীয় জাদুশিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন, উপদেষ্টা বিপাশা আইচ, এটিএন মিডিয়া কমিউনিকেশনসের সিইও সাজেদুর রহমান মুনীম, বিআরবি ক্যাবলসের ডিজেএম মো. সাইফুল ইসলাম এবং এটিএন এডুকেশন লিমিটেডের পরিচালক রোকসানা আখতার রিনি।

অনুষ্ঠানের শেষে দেশের শীর্ষস্থানীয় ও উদীয়মান জাদুশিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে তা উপভোগ করেন। সংস্কৃতি মন্ত্রী সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন এবং শিল্পীদের উৎসাহ দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology